বিখ্যাতদের উক্তি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছেসকল দেখান
বিখ্যাতদের উক্তি মানুষকে আলোর পথ দেখায়, পড়ুন WHO QUOTES WHAT
মনের স্বাধীনতাই আসল স্বাধীনতা। যাঁর মন স্বাধীন নয়,তিনি শৃঙ্খলিত না হয়েও দাস,স্বাধীন মানুষ নন - বি আর আম্বেদকর
আজ ভারতের প্রধান কর্তব্য,নিজেকে গুছিয়ে তুলে সুবিন্যস্ত ও ঐক্যবদ্ধ ক্ষমতায় পরিণত হওয়া -  সর্দার বল্লবভাই প্যাটেল
স্বাধীনতার পরে গোটা বিশ্বে সকলেই আপ্লুত হয়ে ওঠে।কিন্তু,জীব সব সময়ই  তার শৃঙ্খলটি ভালবাসে - অরবিন্দ ঘোষ
জগতের ইতিহাস বারবার প্রমাণ করিয়া দিয়াছে যে,এক জাতিকে অন্য কোনও জাতি হাত ধরিয়া তুলিয়া দিতে পারে না। - চিত্তরঞ্জন দাস
সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে – এপিজে আবদুল কালাম
কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ,কিন্তু কঠিন হল কারও মন জয় করা – এপিজে আবদুল কালাম
স্বাধীনতা অর্জন করা সহজ কাজ নয়। কিন্তু একে ছাড়া বেঁচে থাকাও কঠিন। তাই যে কোনও মূল্যে স্বাধীনতা অর্জন করাই আমাদের প্রথম কর্তব্য হওয়া উচিত - মহাত্মা গান্ধী
স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন  করব। – বাল গঙ্গাধর তিলক
ভারতবাসী হিসাবে একটা কথা মনে রাখা উচিত…নাগরিক হিসাবে তাদের যেমন অধিকার আছে তেমন কিছু কর্তব্যও আছে। – সর্দার বল্লবভাই প্যাটেল
ভুল করার স্বাধীনতা না থাকলে সেই স্বাধীনতার কোন মূল্য নাই - মহাত্মা গান্ধী
অসীম উৎসাহ,অপরিমেয় তেজ ও অদম্য সাহস লইয়া আমরা আসিয়াছি,তাই আমাদের জীবনের স্রোত কেহ রোধ করিতে পারিবে না – সুভাষ চন্দ্র বসু
স্বাধীনতা শুধু কেবল একটা নামমাত্রই ত নয়। … এর মূল্য দিতে হয়। কিন্তু কোথায় মূল্য? কার কাছে আছে? – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ক্ষমাই যদি করতে না পারো,তবে তাকে ভালোবাসো কেন? - রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার পতাকা যারে যারে দাও তারে বহিবারে দাও শকতি - রবীন্দ্রনাথ ঠাকুর
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে -  রবীন্দ্রনাথ ঠাকুর
 “ অনাহারে মরিয়া যাইবার জন্যে এ পৃথিবীতে কেহ আইসে নাই।” – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
“চোর হইয়া ধনবান হওয়া অপেক্ষা ধর্মপথে থাকিয়া নির্ধন হওয়া ভাল; তাহাতে চিরকাল নির্ভয়ে ও মনের সুখে থাকা যায়” - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
“ যতদিন মানুষের আশা থাকে ততদিন কিছুই ফুরায় না; আশা ফুরাইলে সব ফুরাইল।” – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
“বিনয় সদগুণের শোভা সম্পাদন করে,কিন্তু যথার্থ সদগুণও আত্মশ্লামাকৃত হইলে সকলের ঘৃণিত হয়।” - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
আরও পোস্ট লোড করুন কোনো ফলাফল পাওয়া যায়নি

Ad Code

Responsive Advertisement